দুই যুগ পর ঘরের মাঠে ধবলধোলাই ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০২:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / 128
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই! স্বপ্নের মতোই বটে। তাও আবার আভিজাত্যের টেস্ট ফরম্যাটে। তবে বিস্ময়কর এই কাণ্ডই ঘটে গেল ওয়াংখেড়েতে। প্রথম দুই ম্যাচ হেরে ভারত সিরিজ খুইয়েছিল আগেই, এবার শেষ টেস্টেও তাদের হারিয়ে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। দুই যুগ পর নিজেদের মাঠে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ পেলো ভারত!
সাদা পোশাকে ঘরের মাঠে ভারত ধবলধোলাই হয়েছিল ইতিহাসের মাত্র একবার। ২৪ বছর আগে, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে সেটা ছিল দুই ম্যাচের সিরিজ। তিন ম্যাচ টেস্ট সিরিজে এবারই ভারত প্রথমবার ধবলধোলাই হলো।
তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে রোববার ২৫ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৪৭ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে ১২১ রানে অলআউট করে দিয়েছে তারা। যদিও প্রথম ইনিংসে লিড পেয়েছিল ভারত, ২৩৫ রানে আটকে দিয়ে করেছিল ২৬৩ রান।
বিস্তারিত আসছে…
বিডিসংবাদ/এএইচএস

























