ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

শরীয়তপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • আপডেট সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / 109
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় গতরাতে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার রাত ৯ টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মৃত চার ব্যক্তি হচ্ছেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজীর কান্দি এলাকার, এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে নেয়ার সময় সবাই মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর, মো: আহসান হাবিব ও পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন রাত ১১:৩০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাত ৯ টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা ও পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মধ্যে সবাই মারা যান। নিহতরা যে গাড়িগুলো চালাচ্ছিলেন সেগুলো অনটেস্ট গাড়ি ছিল। স্থানীয়রা জানান, গাড়ি দুটির গতি বেশি ছিল।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪