ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নগরীর উত্তরা এলাকা থেকে গত রাতে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় শমীকে গ্রেফতার করা হয়।

ওই মামলায় শমী ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, লোকশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

জনৈক মাহমুদ বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম বেলাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪