ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় তুলসীগঙ্গা নদীর পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু

  • আপডেট সময় : ০২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলা শহরের ভিতর দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদী আজ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে যুব সংগঠনগুলো স্বেচ্ছায় তুলসীগঙ্গা নদী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

যুব সংগঠন বিডি ক্লীন, রেড ক্রিসেন্ট, স্কাউটস, ওয়াইএসএফ, নওগাঁ পৌরসভা, পানি উন্নয়ন বোর্ডে যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মোহা. কুতুব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ উপস্থিত ছিলেন।

তুলসী গঙ্গা নদী দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে জয়পুরহাট জেলা হয়ে নওগাঁ জেলা শহরের ভিতর দিয়ে জেলার রানীনগর উপজেলার চককতুব নামক স্থানে ছোট যমুনা নদীর সাথে মিলিত হয়েছে।

জেলার আওতাধীন তিলকপুর ইউনিয়নের ভবানীপুর থেকে রানীনগর উপজেলার চককতুব পর্যন্ত ২০ কিলোমিটার নদী খনন করা হলেও পুরা নদীটি কচুরিপানা’তে ঘিরেগেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

পরিচ্ছন্নতা করা হলে আবারও প্রাণ ফিরে পাবে নদীটি। নদীর দু’পাশের মানুষের ফসলের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় তুলসীগঙ্গা নদীর পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু

আপডেট সময় : ০২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪