ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • আপডেট সময় : ১০:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চব্বিশ’র গণঅভ্যুত্থানে শিক্ষার্থী-জনতার গণআন্দোলন চলাকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দু’টি জেলা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারগুলোর সাথে সাক্ষাত করেছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই প্রতিনিধি দলের সদস্যরা আজ শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের ‘দিশা টাওয়ার’ এবং একই দিন বিকেল ৪টায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে শোকাহত এসব পরিবারের নিকটাত্মীয়দের সাথে মতবিনিময় করেন।

পৃথক মতবিনিময় সভায় তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারবর্গের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

‘আমরা ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি’ উল্লেখ করে উভয় অনুষ্ঠানে রুমন বলেন, রাজপথে রক্ত দিয়ে যারা শহিদ হয়েছেন, অর্থ দিয়ে তাদের ঋণ কখনোই শোধ করা যাবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি, কারণ শহিদ পরিবারের সদস্যদের শান্তনা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শিক্ষার্থী-জনতার আন্দোলনে শহিদ ও আহত মিলে প্রায় ৩০০ পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এবং এসব পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছি।’

তিনি বলেন,‘আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। গুরুতর আহতদের মধ্যে অনেককেই উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি, বিশেষ করে যারা চোখ হারিয়েছেন তাদের ব্যাপারে প্রাধান্য দিয়েছি। এ পর্যন্ত আমরা দেড় শতাধিক আহত মানুষকে ঢাকাসহ আশে-পাশের হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মেডিসিনেরও ব্যবস্থা করে দিয়েছি এবং দিচ্ছি। তিনি বলেন, অনেক ফ্যামিলি আছে, ওইসব ফ্যামিলির শহিদ ও আহত সদস্যদের বিষয়ে তারা কিছুই জানাচ্ছে না। কিন্তু আমরা থেমে থাকিনি। ঢাকাসহ অন্যান্য শহরে তাদেরকে খুঁজে বের করে সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।’

‘শিক্ষার্থী-জনতার আন্দোলনে দেশের প্রতিটি জেলায় শহিদ ও আহত পরিবারের নিকাটাত্মীয়দের কাছে ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দল যাবে এবং তাদের পাশে দাঁড়াবে’ বলেও রুমন উল্লেখ করেন।

কুষ্টিয়ার মতবিমিয় সভায় জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, চুয়াডাঙ্গায় শহিদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মাহমুদুল হাসান খান বাবু।

এছাড়াও, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে শিক্ষার্থী-জনতার গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় শহিদ ১৫টি পরিবার ও চুয়াডাঙ্গায় ১জন শহিদ ও আহত ১জনের পরিবারের সাথে মতবিনিমকালে ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দলের সদস্যরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি শোকাহত পরিবারের কাছে তাঁর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট সময় : ১০:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪