সংবাদ শিরোনাম ::
আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ১১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / 103
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন।
আজ স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি বাকুতে অবতরণ করে।
বিডিসংবাদ/এএইচএস

























