ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগ দেয়া যাবে না : আপিল বিভাগ

  • আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত বহাল থাকলেও শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগ করা যাবে না।

বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেন।

সেই সাথে বেক্সিমকো গ্রুপের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগ স্থগিত থাকবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আর বাংলাদেশ ব্যংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

বিষয়টি নিয়ে শুনানিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এই কোম্পানির ঔষধ উৎপাদনের গুরুত্ব কর্মীদের বিষয় তুলে ধরে এই ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত চেয়েছিলেন।

গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ সংশ্লিষ্ট গ্রুপের অন্য সব ব্যবসার ঋণের বিষয়ে তথ্য সরবরাহ করাসহ কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান আবেদনকারী হয়ে ৪ সেপ্টেম্বর রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আদেশ দেন।

বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের অন্য সব ব্যবসা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কী পরিমাণ ঋণ অপরিশোধিত আছে, ঋণের বর্তমান অবস্থা ও পরিশোধের তথ্য দিতে এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে সে সব সম্পদের ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ বিষয়ে রুলসহ আদেশ দেয়া হয়। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য একজন রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বেক্সিমকো গ্রুপে ‘রিসিভার’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেয়া হয়েছে।

দেশে পোশাক রপ্তানি ও ওষুধ উৎপাদনে প্রতিষ্ঠানগুলোর একটি বেক্সিমকো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই দিন পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী, এমপি ও দলীয় নেতা ক্যাডারসহ সুবিধাভোগী কর্মকর্তারা গ্রেফতার হচ্ছেন। সালমান এফ রহমানও বিভিন্ন মামলায় এখন কারাবন্দী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগ দেয়া যাবে না : আপিল বিভাগ

আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪