সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা কপ২৯-এ যোগদান শেষে দেশে ফিরেছেন
- আপডেট সময় : ০৯:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / 130
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।’
বিডিসংবাদ/এএইচএস

























