ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

তামিল নেতাদের তোপের মুখে রজনীকান্তের শ্রীলঙ্কা সফর বাতিল

  • আপডেট সময় : ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কায় গৃহহীন তামিল জনগণের জন্য ১৫০ টি ঘরের ব্যবস্থা করেছেন তামিল মহাতারকা রজনীকান্ত। কিন্তু তামিল নেতাদের তোপের মুখে শ্রীলঙ্কা সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি।

রজনীকান্তের নতুন সিনেমা ‘টু পয়েন্ট জিরো’র প্রযোজনা সংস্থা লাইকা প্রডাকশনের পক্ষ থেকে শ্রীলঙ্কার গৃহহীন তামিল জণগণের জন্য গৃহায়ন প্রকল্প হাতে নেয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকল্পের উদ্বোধনের জন্য ৯ এপ্রিল শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা করেন ‘এন্থিরান’ তারকা। কিন্তু শেষ পযন্ত তা আর সম্ভব হচ্ছে না।

আইএনএস বলছে, রজনীকান্তের শ্রীলঙ্কা সফেরের সমালোচনা করে তামিল রাজনৈতিক সংগঠন ‘ভিসিকে’ ও ‘টিভিকে’র পক্ষ থেকে বলা হয়েছে, রজনীকান্তের মত একজন জনপ্রিয় তারকার এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠিক হবে না। এ সময় রজনীকান্তকে হুশিয়ার করে এক বক্ত্যবে বলা হয়, “শ্রীলঙ্কা সফরে গেলে তামিল জনগণের আস্থা হারাবেন রজনীকান্ত, একথাটি যেন তিনি ভুলে না যান।”

শনিবার এক বক্তব্যে রজনীকান্ত বলেন, “আমি বরাবরই তামিল নাড়ুর অধিবাসীদের সুখে-দুঃখে পাশে থাকতে চেয়েছি। এ কারণেই শ্রীলঙ্কায় তামিল জেলেদের উপর হামলার ঘটনায় তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। আমি ভেবেছিলাম শ্রীলঙ্কায় গিয়ে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা’র সঙ্গে তামিলদের নানা সমস্যার বিষয়ে কথা বলবো। আমি রাজনীতিতে জড়াতে চাই না। তাই এমন কিছু করবো না যাতে আমাকে রাজনৈতকিভাবে মূল্যায়ন করা হয়। এ কারণেই শ্রীলঙ্কা সফর বাতিল করা হয়েছে।”

এ মুহূর্তে ‘টু পয়েন্ট জিরো’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছে রজনীকান্ত। এ সিনমায় আরও অভিনয় করছেন অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তামিল নেতাদের তোপের মুখে রজনীকান্তের শ্রীলঙ্কা সফর বাতিল

আপডেট সময় : ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭