ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকায় আজ এক আলোচনা সভায় বক্তারা আজীবন নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী রাজনৈতিক নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

তারা বলেন, ভাসানী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন এবং জনগণকে ভালোবাসতেন বলে কখনো কারো কাছে মাথা নত করেননি।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, অধ্যাপক নুরুন নবী, শ্রমিক নেতা আবুল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা হুমায়ুন কবির প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি স্বপন কুমার সাহা। দলের মহাসচিব হামিদা খাতুন শেলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

খান মজলিস বলেন, এই সংকটময় সময়ে ভাসানীর মতো রাজনৈতিক নেতা জাতির নিদারুণ প্রয়োজন।

অনেক রাজনৈতিক সংকটে ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার অনুসারীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪