ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নকল ঠেকাতে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে টিসিবি

  • আপডেট সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নকল কার্ডে পণ্য বিতরণ রোধে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তথ্য যাচাই করে সুবিধাভোগীদের জন্য ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে।

এর আগে সারা দেশে এক কোটি ফ্যামিলি কার্ড ইস্যু করেছিল টিসিবি। এর মধ্যে এখন পর্যন্ত ৫৭ লাখ কার্ড হালনাগাদ করা হয়েছে, তবে ৪৩ লাখ কার্ড এখনও স্থানীয় প্রশাসন যাচাই করতে পারেনি বলে জানিয়েছেন টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির। তিনি আজ বাসস’কে বলেন, একই পরিবারের ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের নকল ঠেকাতে হালনাগাদ তথ্য প্রয়োজন।

বিষয়টি ব্যাখ্যা করে কবির বলেন, এক কোটি হাতে লেখা কার্ড যখন এনআইডি’র সাথে একীভূত করা হয়েছিল, তখন দেখা গেছে কিছু ব্যক্তি একই এনআইডি ব্যবহার করে ঢাকায় একটি কার্ড এবং অন্য একটি কার্ড তাদের নিজ শহরে নিয়েছিল। যে কারণে যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন ৪৩ লাখ কার্ড বাদ দেওয়া হয়েছিল। তিনি বলেন, এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য পণ্য পাচ্ছেন।

আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবি সাশ্রয়ী মূল্যে ঢাকায় পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং রাজধানীর বাইরে চারটি পণ্য বিক্রি করবে বলেও ঘোষণা দেন তিনি। এ লক্ষ্যে টিসিবি প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন হুমায়ুন কবির।

ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি সারা বছরই ট্রাকে করে বিক্রি হয় উল্লেখ করে তিনি বলেন, রমজানে ঢাকায় ছোলা ও খেজুর বিক্রি হবে। রাজধানীর বাইরে আরও তিনটি পণ্যের তালিকায় যুক্ত হবে ছোলা।

এ সব পণ্য ক্রয়ে দরপত্র চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নতুন ডিলার নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে, কারণ আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তিনি জানান, গণমাধ্যম এবং টিসিবি ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে।

রাজনৈতিক ও সরকার পরিবর্তনের কারণে টিসিবির মনিটরিং প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নকল ঠেকাতে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে টিসিবি

আপডেট সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪