ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলার ফি প্রদানে ক্রেডিট কার্ড সুবিধা চালু

  • আপডেট সময় : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল গতকাল মঙ্গলবার থেকে সে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা করেছে। কনস্যুলেট জেনারেলের সেবাকে আরো স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু হলো। নিউইয়র্কের কনসাল জেনারেলের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩ শতাংশ ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। তবে একইসাথে মানি অর্ডারের মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও বহাল থাকবে।

সেবা গ্রহীতাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি ফি পরিশোধের এ সুবিধা গ্রহণের জন্য কনসাল জেনারেলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গেল সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন ৭৭ কোটি টাকা। এর ফলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলার ফি প্রদানে ক্রেডিট কার্ড সুবিধা চালু

আপডেট সময় : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪