ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব

টঙ্গীতে মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫ দিনের জোড় ইজতেমা

  • আপডেট সময় : ১১:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার টঙ্গী তুরাগ নদীর তীরে পাঁচদিনের জোড় ইজতেমা আজ সকালে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেন- ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

মোনাজাতে মুসলিমউম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আসন্ন বিশ্ব ইজতেমা সফল হওয়ার জন্য দোয়া করা হয়। মোনাজাত সকাল ৯ টা ৫ মিনিটে শুরু হয়ে ৯ টা ২০ মিনিটে শেষ হয়।

এর আগে ফজর থেকে হেদায়েতি বয়ান হয়েছে। বয়ান করেছেন- ভারতের মাওলানা আব্দুর রহমান। তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন।

বয়ানে আল্লাহপাকের রাস্তায় তাবলিগকারিদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়া হয়। এরপর নসিহতমূলক বক্তব্য পেশ করেন- ভারতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

দোয়ায় শরিক হওয়ার জন্য ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ মুসল্লি সকাল থেকে ময়দানে এসে মোনাজাতে শরীক হন। এরমধ্যে দিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম) এর পাঁচ দিনব্যাপী জোড়-ইজতেমার আনুষ্ঠানিকতাও শেষ হলো।

জোড় ইজতেমা চলাকালে অসুস্থতা ও বার্ধক্যজনীত কারণে চারজন মুসল্লি মারা গেছেন। তারা হলেন- সিরাজগঞ্জ সদর থানার মো. শহিদুল ইসলাম (৬৫), ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫) ও দিনাজপুর সদর থানা শহরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮)।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টঙ্গীতে মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫ দিনের জোড় ইজতেমা

আপডেট সময় : ১১:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪