ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

বাংলাদেশ-বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেফতার ৫০০

  • আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় অন্তত ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১০০ জন নারীও রয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) রাজা রথিনাম রত্নম স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের ওপর কথিত হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করছিল। এই প্রতিবাদে অংশ নেয় বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা।

বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুনানি সংগঠক রাজু। এতে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, আরএসএসের নেতা কেশভা বিনয়াগম এবং বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী অংশ নিয়েছিলেন।

বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভ শেষে তারা আনা সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে।

আটকদের পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে আরআর স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হয়। তাদের শহরের আনা অডিটোরিয়াম এবং পেরিয়ামেটের একটি করপোরেশন কমিউনিটি হলে আটকে রাখা হয়।

পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেফতার ৫০০

আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪