ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে ব্র্যাক ও ডেনমার্ক

  • আপডেট সময় : ১০:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে বেসরকারি সংস্থা ব্র্যাক এবং ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস ।

কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে সমন্বিত উদ্যোগে প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।

আজ ঢাকাস্থ ডেনমর্ক দূতাবাসে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ড্যানিশ দূতাবাসের মধ্যে এ সংক্রান্ত ‘রেইন ফর লাইফ’ শীর্ষক নতুন কর্মসূচি চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পের মোট তহবিল প্রায় ৬৪ কোটি টাকা (৩৮ মিলিয়ন ড্যানিশ ক্রোনার)। ডেনমার্ক সরকার কর্তৃক ২০২২-২০২৮ সালের কৌশলগত কাঠামোর আওতায় পরিচালিত এ প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে ব্র্যাক ও ডেনমার্ক

আপডেট সময় : ১০:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪