শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য নদভী রিমান্ডে
- আপডেট সময় : ১০:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 160
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
বিডিসংবাদ/এএইচএস























