ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

সুনামগঞ্জে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারের সদস্যদের সংবর্ধনা

  • আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খানসহ পুলিশ কর্মকর্তারা।

অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা তাঁদের বীরত্বগাথা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তাঁরা সুনামগঞ্জা পুলিশ লাইন্সে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ. ম. আনোয়ার হোসেন খান বলেন, আপনাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারের সদস্যদের সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪