ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে সাবেক এডিসি সাদেক দস্তগীর

  • আপডেট সময় : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাংবাদিক আবু তাহের মো. তুরাব হত্যা মামলায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক।

বিকেল পাঁচটায় সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় দস্তগীরকে আদালতে তোলা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা মোহাম্মদ মুরসালিনের আবেদনের প্রেক্ষিতে বিচারক দস্তগীরের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে শেরপুর থেকে দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মো. তুরাব। এই ঘটনায় গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম- উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটি প্রথমে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে আদালত পিবিআই’র কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

গত ৯ নভেম্বর ঘটনাস্থল সিলেটের কোর্টপয়েন্ট এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কাজ শুরু করেন পিবিআই সিলেটের কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন। ১৭ নভেম্বর রাতে মামলার আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে সাবেক এডিসি সাদেক দস্তগীর

আপডেট সময় : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪