ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি

গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল : এইচআরডব্লিউ

  • আপডেট সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটি বিবৃতিতে বলেছে, ইসরাইল গাজাবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে। এর মধ্য দিয়ে গাজায় নিদারুণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। সেখানে তারা এত অধিক পরিমাণ মানুষকে হত্যা করছে, যা গণহত্যার পর্যায়ে পড়ে। এটি স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন।

গাজার চলমান যুদ্ধ গত বছরের ৭ অক্টোবর শুরু হয়। এরপর থেকে অব্যাহতভাবে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। তারা সেখানে এত নৃশংসতা প্রদর্শন করেছে যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

আইসিসি ওই গ্রেফতারি পরোয়ানা জারি করার কয়েক দিন আগে ১৪ নভেম্বর জাতিসঙ্ঘের একটি বিশেষ কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে ইসরাইল গাজায় অনাহার ও এমন কিছু নীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে গণহত্যার আশঙ্কা প্রবল হয়ে ওঠেছে।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল : এইচআরডব্লিউ

আপডেট সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪