ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট সময় : ০৯:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সমুদ্রগামী জাহাজ থেকে অবিচ্ছিন্ন ডিসচার্জ সার্টিফিকেটধারী (সিডিসি) পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত।

নৌ অধিদফতরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

তারা হলেন মো: সোহানুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু সুফিয়ান, মোস্তফা কামাল, ইসকান্দার মিজি, মো: সানাউল্লাহ, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, মো: আব্দুল কুদ্দুস, আমিনুল ইসলাম, ওপি হোসেন, মো: রফিকুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শেখ আলম, মো: মেহেদী হাসান, মো: আল আমিন, মো: ইমাম হোসেন, এনামুল হক, মো: ইমরুল হোসেন ও মোহাম্মদ ইব্রাহীম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে গেছেন। জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তারা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি। নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে এবং ফেনীর দু’জন রয়েছেন। এছাড়া সাতটি জেলার সাতজন নাবিক রয়েছেন। এ নাবিকেরা মূলত গত তিন বছরে বিদেশে পালিয়েছেন।

নৌপরিবহন অধিদফতর সূত্রে জানা গেছে, ওই ১৩ জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশী পতাকাবাহী। বাকি ১০টি বিদেশী পতাকাবাহী। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ একসাথে চারজন পালিয়েছেন বাংলাদেশী পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে।

২০২৩ সালের ২৭ নভেম্বর মেঘনা অ্যাডভেঞ্চার রাশিয়া থেকে পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বন্দরে যাওয়ার পথে মিসিসিপি নদীতে জাহাজ থেকে ঝাঁপ দেন ওই চার নাবিক।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ০৯:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪