ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

ঢাকা টু কাশিয়ানী হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া ট্রেন উদ্বোধন

  • আপডেট সময় : ১০:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 614
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন দু’টির চলাচল উদ্বোধন করেন।

সপ্তাহে একদিন (সোমবার) বিরতি রেখে ট্রেন দু’টি নিয়মিত রুটে চলাচল করবে। নতুন চালুকৃত এ ট্রেনযোগে মাত্র পৌনে চার ঘন্টায় ঢাকা থেকে খুলনা/বেনাপোল পৌঁছানো যাবে।

আজ খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে স্বাগত জানানোর মধ্য দিয়ে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ দুই জোড়া ট্রেনের আনুষ্ঠানিক চলাচল উদ্বোধন করেন।

এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পূর্বে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগতো ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় সাশ্রয় হবে যথাক্রমে ৫ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘণ্টা। ঢাকা-খুলনা ঢাকা রুটে একজন যাত্রীকে একক যাত্রায় ভাড়া দিতে হতো শোভন চেয়ারে ৬৩০ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ১২০৮ টাকা। বর্তমানে ওই একই গন্তব্যে যেতে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে শোভন চেয়ারে ৪৪৫ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ৮৫১ টাকা অর্থাৎ শ্রেণিভেদে একই গন্তব্যে ভাড়া কমছে যথাক্রমে ১৮৫ ও ৩৫৭ টাকা। অন্যান্য ক্যাটাগরির আসনেও অনুরুপভাবে খরচ সাশ্রয় হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা টু কাশিয়ানী হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া ট্রেন উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪