ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

পরিবেশ ধ্বংস করে উন্নয়ন হতে পারে না, এই প্রজন্ম তা বুঝে গেছে: পানিসম্পদ উপদেষ্টা

  • আপডেট সময় : ১০:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না সেটি এই প্রজন্ম তা বুঝে গেছে।

আজ গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে ‘নদী বাচাঁতে যুব সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নদী যেহেতু আমরা সৃষ্টি করতে পারবো না সুতরাং এটিকে আমরা কোনোভাবেই ধ্বংস করব না এটাই হচ্ছে তরুণদের কাছে আজকে আমার প্রথম আহ্বান।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে দূষণমুক্ত নদী দেখাতে হবে। দূষণমুক্ত নদী দেখতে কেমন হয় তা এখনকার প্রজন্ম দেখেনি।

তিনি আরও বলেন, তার কারণ বাংলাদেশের তরুণরা নেপালের তরুণদের সাথে সম্পৃক্ত, আমেরিকার তরুণদের সাথে সম্পৃক্ত, ইউরোপের তরুণদের সাথে সম্পৃক্ত। আমাদের দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে জলবায়ু পরিবর্তনের মত ভয়ংকর বিপর্যয়ের মুখোমুখি করেছি আমাদের পরের প্রজন্মকে।

প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে আর প্রকৃতি হেরেছে এ রকমটি আমার জানা নেই বলে উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করে বলেন, যে উন্নয়ন আমাদের বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আমাদের নদ-নদীকে মেরে ফেলে, যে উন্নয়ন কৃষি জমি নষ্ট করে ফেলে সে উন্নয়ন আসলে উন্নয়ন নয়।

উপদেষ্টা অনুষ্ঠানে নদী দখল এবং দূষণমুক্ত করতে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় প্রশাসনকে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার নির্দেশ দেন।

তিনি বলেন, প্রয়োজনে নদী বাঁচাতে আমরা নদী দূষণকারী ২/১ টা শিল্প কারখানা বন্ধ করে দেব। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে উপদেষ্টা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ নিয়ে আপনারা বাজারে যাবেন।

‘সুস্থ নদী সুস্থ নগর, জানো যদি বাঁচবে নদী’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে’ বিল্ডিং পার্টনারশীপ ফর এনভারনমেন্ট’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টারের রিভার কেয়ার ম্যানেজার ড. কালিদাসান কালিসাম।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে নদী বাচাঁতে যুব সম্মেলনে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মু. সোহরাব আলি প্রমুখ।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল এই তিন সংস্থার সমন্বিত আয়োজনে ‘নদী বাঁচাতে যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির ইয়ুথ পার্টনার ছিল কানেক্টিং ইয়ুথ ফর চেঞ্জ (সিওয়াইসি)।

গাজীপুরের তরুণদের নদী ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সচেতন করা এবং তাদের সম্মিলিত শক্তি নদী রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে আলোচনার জন্য পরিবেশবিদ, স্থানীয় প্রশাসন, দায়িত্বরত সরকারি সংস্থা, নদী রক্ষা সংগঠক এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধিদের নিয়ে এই ‘নদী বাঁচাতে যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবেশ ধ্বংস করে উন্নয়ন হতে পারে না, এই প্রজন্ম তা বুঝে গেছে: পানিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : ১০:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪