ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৩:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন। গত রোববার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োবৃদ্ধ সাবেক প্রেসিডেন্ট কার্টার মারা গেছেন।

ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সুতরাং আমি সেখানে যাবো।’

কার্টারের পরিবারের কারো সাথে তার কথাবার্তা হয়েছে কি-না সাংবাদিকদের এমন এক ফলো আপ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।’

জিমি কার্টার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনেও ডাকযোগে ভোট দিয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি রিপাবলিকান ট্রাম্পের প্রতিপক্ষ, তাই ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে ভোট দিয়েছেন।

কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শনিবার তার নিজ রাজ্য জর্জিয়া থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি ওয়াশিংটন ক্যাথেড্রালে শেষ হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শেষ সপ্তাহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করবেন। আশা করা হচ্ছে তিনি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের জীবন ও কর্মের ওপর শুভেচ্ছা বক্তব্য রাখবেন।

ওয়াশিংটনে ধর্মীয় অনুষ্ঠান শেষে কার্টারের দেহাবশেষ ব্যক্তিগত উদ্যোগে জর্জিয়ায় সমাহিত করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫