ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

  • আপডেট সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ রোববার দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেলকুচি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এখনো যৌথবাহিনী সেখানেই কাজ করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘদিন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০০৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

আপডেট সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫