ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

  • আপডেট সময় : ১০:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিতে লন্ডন যাত্রার উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর অভিমুখে রওনা হয়েছেন।

রাজধানীর গুলশানে ২-এর ৭৯ নম্বর রোডের বাস ভবন ফিরোজা থেকে আজ মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে তার গাড়ি বহর ছাড়লেও ৯ টা পযন্ত দলীয় নেতাকর্মীদের ভীড়ে গুলশান ২ নম্বর চত্বর অতিক্রম করতে পারেনি। রাস্তায় দুই ধারে হাজার হাজার সাধারণ মানুষ হাত নেড়ে তাঁকে বিদায় জানায়।

বিএনপির চেয়ারপাসন আজ মঙ্গলবার রাত ১০টায় কুয়েতের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হবেন।

এদিকে বিকেল থেকেই ফিরোজার সামনে বিএনপির নেতাকমীরা ভীড় করতে থাকেন। তারা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সন্ধ্যা সোয়া ৬ টায় খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গেটের সামনে থাকা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সুশৃঙ্খল অবস্থায় ফুটপাতে দাঁড়িয়ে থাকুন। রাস্তা ফাঁকা রেখে দাঁড়ান। সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি ফিরোজা থেকে বের হন।

এই বিদেশযাত্রার মাধ্যমে প্রায় সাড়ে সাত বছর পর লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। লন্ডন বিমান বন্দরে নিজে দাঁড়িয়ে থেকে মাকে রিসিভ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা. জোবায়দা রহমান। তাদের সঙ্গে থাকবেন লন্ডন বিএনপির দুই নেতা।

গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামের কারণে রাজনৈতিক অঙ্গনে ও নেতাকর্মীদের কাছে ‘আপসহীন নেত্রী’ দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

আপডেট সময় : ১০:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫