ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : এটর্নি জেনারেল

  • আপডেট সময় : ১০:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘সরকার স্পষ্ট করেই বলেছে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত একটি বিচার হবে। যেকোন ধরনের বিতর্কের অবসান ঘটাতে সকলের সাথে আলোচনার ভিত্তিতে ও মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনও করা হয়েছে।’

সংস্কার কাজ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি আজ একথা বলেন।

এটর্নি জেনারেল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর রাষ্ট্রীয় কোন প্রভাব নেই।

তিনি জানান,‘যে অবকাঠামোগত পরিবর্তন ও পুনঃর্নির্মাণ করা হলো সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজেরই একটি অংশ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এতো মানুষ শহিদ হয়েছেন, যার মধ্যে মানবতাবিরোধী অপরাধের উপাদান আছে। আইনের ব্যাখ্যা অনুযায়ী যেসকল অপরাধ সেসময় সংঘটিত হয়েছে তার বিচার এখানে করা হবে।’

একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতা মূলক ও ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালকে এটর্নি জেনারেল অফিস সর্বপ্রকার সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন।

আজ বিকেলে পুরাতন হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূলভবন ও এজলাস কক্ষের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ, গাজী এমএইচ তামিম, তারেক আব্দুল্লাহ, শাঈখ মাহাদীসহ আরও অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। জাজ্জ্বল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : এটর্নি জেনারেল

আপডেট সময় : ১০:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫