ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন

  • আপডেট সময় : ১১:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিস্তার পানি ভারতের একতরফা প্রত্যাহার বন্ধে আন্তর্জাতিক আদালতে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব। আজ রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ছাওমুম পাটোয়ারী সুপ্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক উমর ফারুক, খাইরুল ইসলাম পলাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্যসচিব রহমত আলী, শিক্ষার্থী শামসুর রহমান সুমন, শিহাব মন্ডল প্রমুখ।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক বলেন, তিস্তা নদীর সাথে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য গভীরভাবে জড়িত রয়েছে। আন্তর্জাতিক নদী তিস্তার পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ায় ভাটির দেশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুষ্ক মৌসুমে এ অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। বর্ষার অতিপ্লাবনে মানুষের সম্পদ ও জীবন ধ্বংস হচ্ছে।

আলোচনার মাধ্যমে ভারতের সাথে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না হলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেশের অধিকার নিশ্চিত করতে হবে-উল্লেখ করেন তিনি।

রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আন্তঃসীমান্ত নদীর উজানে স্থাপনা তৈরি করতে হলে ভাটির দেশের সাথে আলোচনা করতে হয়। এটা আন্তর্জাতিক নিয়ম। ভারত এই আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। এটি ইতিহাসের বর্বরতম অমানবিক ঘটনা। এটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুভাবাপন্ন আচরণ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন

আপডেট সময় : ১১:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫