ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট

সামরিক প্রধান দেইফের মৃত্যু নিশ্চিত করল হামাস

  • আপডেট সময় : ০১:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। বৃহস্পতিবার হামাস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জুলাই মাসে বিমান হামলায় দেইফকে হত্যার কথা জানিয়েছিল। কিন্তু হামাস বৃহস্পতিবার পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা জানান, তার মৃত্যু ‘সম্মানজনক।’

তিনি বলেন, ‘এটি আমাদের নেতা মোহাম্মদ দেইফের জন্য সম্মানজনক। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে শত্রুকে ক্লান্ত ও বিপর্যস্ত করে রেখেছেন।’

দেইফ ১৯৯০-এর দশকে কাসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে এই বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। দেইফ হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ও বোমা তৈরির দক্ষতাও গড়ে তুলেছিলেন বলে ধারণা করা হয়।

হামাসের এক সূত্র থেকে জানা গেছে, ১৯৮৯ সালে ইসরাইলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন দেইফ। সে সময় তিনি ১৬ মাস কারাগারে বন্দী ছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর সকালে দেইফের ‘আল-আকসা বন্যা’ অভিযান ঘোষণার একটি বিরল ভয়েস রেকর্ডিং প্রকাশ করে হামাস। এ রেকর্ডিং ইঙ্গিত দেয় যে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি অভিযানের প্রতিক্রিয়ায় হামাস সেদিন দক্ষিণ ইসরাইলে আক্রমণ করে।

আবু ওবাইদা আরো জানান, ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসাও, অস্ত্র ও যুদ্ধ পরিষেবার কমান্ডার গাজি আবু তামায়া, জনবল ও সরবরাহ ইউনিটের প্রধান রায়েদ তাবেত এবং খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফেই সালামাসহ আরো বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সামরিক প্রধান দেইফের মৃত্যু নিশ্চিত করল হামাস

আপডেট সময় : ০১:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫