ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিপিএলে ফিক্সিং সন্দেহ, তালিকায় ১০ ক্রিকেটার

  • আপডেট সময় : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একের পর এক কাণ্ডে প্রশ্নবিদ্ধ এবারের বিপিএল। নানা অনিয়মে জমেছে বিতর্কের পাহাড়। চারিদিক থেকে ছুটে আসছে সমালোচনার বিষবাণ। ‘ভাঙাচোরা’ এই আসর নিয়ে এবার উঠেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ!

পারিশ্রমিক নিয়ে জটিলতা, অনুশীলন বয়কট, বিদেশী ক্রিকেটারদের খেলা বর্জন, হঠাৎ করে হোটেল বদল, হোটেল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনার মতো নানা কাণ্ড ঘটে যাচ্ছে এবারের বিপিএলে।

পরিস্থিতির ইতিবাচক সমাধানে বিসিবিও হিমসিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে মাথাচাড়া দিয়ে উঠেছে আরো একটা বিতর্ক। দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন দল ও ক্রিকেটারদের বিরুদ্ধে।

৩০ ডিসেম্বর শুরু টুর্নামেন্টে এখন পর্যন্ত ঢাকা, সিলেট ও চট্টগ্রামের আয়োজিত বেশ কিছু ম্যাচে এমন কিছু ঘটনা আছে, যেগুলো খালি চোখেই সন্দেহের উদ্রেক করে। এমতাবস্থায় হাড়ির খবর বের করতে নেমেছে আকসু।

বিসিবি’র দুর্নীতি দমন সংস্থার (আকসু) অভিযুক্তদের একটা তালিকাও তৈরি করেছে। যদিও সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে একটি স্থানীয় টেলিভিশনে এরই মধ্যে ১০-১২ জন ক্রিকেটারের নাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সেই টিভি চ্যানেলে প্রকাশিত নামগুলোতে রয়েছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল অপু, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে ও মোসাদ্দেক সৈকত।

অভিযুক্তদের মাঠ ও মাঠের যাবতীয় কর্মকাণ্ড নিবিঢ় পর্যবেক্ষণ করা হচ্ছে। জানা গেছে, সন্দেহভাজনদের বিপক্ষে উপযুক্ত দলিল ও প্রমাণ খোঁজা হচ্ছে। দালিলিক প্রমাণ মিললেই সরাসরি জিজ্ঞাসাবাদ পর্ব শুরুর সম্ভাবনাও আছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিএলে ফিক্সিং সন্দেহ, তালিকায় ১০ ক্রিকেটার

আপডেট সময় : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫