ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

আসিফ নজরুল তার সৌদি সফরের ফলাফল সম্পর্কে সুসংবাদ দিয়েছেন

  • আপডেট সময় : ০৯:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আজ বলেছেন, তিনি সৌদি আরবে তার সরকারি সফরের বিষয়ে কিছু সুসংবাদ পেয়েছেন।

তিনি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ফেসবুক পোস্টে তার সফরের বিষয়ে উল্লেখ করেছেন যে, রিয়াদে তিনি সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

আসিফ নজরুল কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও সাক্ষাত করেছেন।

আসিফ নজরুল বলেন, সৌদি আরব ইকামা ছাড়া সেখানে বসবাসকারী বাংলাদেশীদের বিষয়ে নিয়োগ কর্তাদের দায়িত্ব আরও কঠোরভাবে তদারকি করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরো বলেন, সৌদি আরব নিয়োগ সংক্রান্ত চুক্তি বাংলাদেশে কর্মীদের কাছে আগাম পাঠানোর বিষয়টি বিবেচনা করবে এবং বাংলাদেশ পেশাদারদের সার্টিফিকেট যাচাই করবে।

উপদেষ্টা বলেন, ওমান দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশীকে বৈধ করার ও দ্রুত বাংলাদেশ থেকে লোক নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, কাতারও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত এগুলো সবই প্রতিশ্রুতি। তবে, সেগুলো আন্তরিক বলে মনে হচ্ছে।

আসিফ নজরুল বলেন, বিষয়গুলোর অগ্রগতি নিশ্চিত করার জন্য আমরা যোগাযোগ অব্যাহত রাখব।

উপদেষ্টা আরো বলেন, বিদেশে কিছু লোক বিমান ভাড়া সম্পর্কে তার কাছে অভিযোগ করেছেন।

তিনি বলেন, এটি আমার মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে আমি এক বা দুই দিনের মধ্যে বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বসব।’

আসিফ নজরুল সৌদি আরবের প্রায় বিশটি বড় কর্মসংস্থান কোম্পানি ও বিদেশে বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের সাথেও বৈঠকে অংশ নেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসিফ নজরুল তার সৌদি সফরের ফলাফল সম্পর্কে সুসংবাদ দিয়েছেন

আপডেট সময় : ০৯:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫