ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০

  • আপডেট সময় : ১২:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুইডেনের একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরো পাঁচজন আহত হয়েছে। তবে এই সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ‘হামলাকারীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি একই এই কাণ্ড ঘটিয়েছেন। আর পরে তিনিও নিহত হয়েছেন।’ তারা আরো জানিয়েছে, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

এ ঘটনায় আরো অনেকেই আহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। হামলায় যারা নিহত হয়েছেন, তাদের সবার লাশ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

পুলিশ বলছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা হামলার ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আশপাশের স্কুলের শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০

আপডেট সময় : ১২:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫