ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট

ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২

  • আপডেট সময় : ০১:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়েছে ছোট একটি বিমান। আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়।

মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এছাড়া আহত হন ছয়জন। যার মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী আছেন। দুজরের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।

তবে বিমানের যে দুজন মারা গেছেন তারা কি ক্রু নাকি যাত্রী ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি মহাসড়কে ছিটকে যায়। ওই সময় অল্পের জন্য রাস্তার জ্যামে আটকে থাকা অসংখ্য গাড়িতে আঘাত হানেনি এটি। বিধ্বস্তের সাথে সাথে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের নিকটবর্তী সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল। এটি শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২

আপডেট সময় : ০১:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫