ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

বইমেলায় ‘জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র স্টলে পাওয়া যাচ্ছে আইনি সহায়তা

  • আপডেট সময় : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকারি আইনগত সহায়তা প্রদান বা লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে সরকারি প্রচারণা ও প্রসারের লক্ষ্যে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ এ বছর প্রথম বারের মতো ‘অমর একুশে বইমেলা-২০২৫’ এ অংশগ্রহণ করছে।

বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল নং ১০৮৯-১০৯০ এ মাসব্যাপী আয়োজিত বইমেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিন একজন করে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও একজন করে লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী মেলায় উপস্থিত থেকে স্টলে আগত দর্শনার্থীদেরকে বিভিন্ন আইনগত পরামর্শ ও তথ্য প্রদান করছেন।

লিগ্যাল এইড প্রদান কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রচার ও প্রচারণার উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল হতে সংস্থা কর্তৃক প্রকাশিত পোস্টার, স্টিকার, প্যামফ্লেট, বহুল জিজ্ঞাসিত প্রশ্ন সংবলিত লিফলেট, ব্রোশিয়ার ও সংশ্লিষ্ট নানা প্রকাশনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

তাছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত আইন বিষয়ক জার্নাল ও গুরুত্বপূর্ণ প্রকাশনাসমূহও স্টলে প্রদর্শন করা হচ্ছে।

উল্লেখ্য, ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ আইন ও বিচার বিভাগের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা।

আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদানকল্প অনুযায়ী ২০০০ সাল থেকে নিয়মিতভাবে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ প্রণয়ন করা হচ্ছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ৬৪টি জেলায় অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রামে স্থাপিত শ্রমিক আইন সহায়তা সেল এর মাধ্যমে সারাদেশে সরকারি খরচে আইনগত সেবা প্রদান করছে।

একই সাথে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্যক্তি বিনামূল্যে লিগ্যাল এইড হেল্পলাইন – ১৬৪৩০ (টোল ফ্রি) নম্বরে ফোন করে আইনি পরামর্শ ও তথ্যসেবা পেতে পারেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বইমেলায় ‘জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র স্টলে পাওয়া যাচ্ছে আইনি সহায়তা

আপডেট সময় : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫