ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি

ইসরাইলে বাস বিস্ফোরণের পর পশ্চিম তীরে সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

  • আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলে তেল আবিবের কাছে বৃহস্পতিবার তিনটি খালি বাসে বিস্ফোরণের পর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।

কর্তৃপক্ষ জানায়, বাত ইয়ামে একটি ডিপোতে পার্ক করা দু’টি বাসে বোমা বিস্ফোরণ ঘটে। হলনে আরেকটি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস থেকে তৃতীয় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিস্ফোরণের পর ইসরাইল নিরাপত্তা জোরদার করে এবং সারা দেশে বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি একটি গণ-বাস বোমা হামলার প্রচেষ্টা।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী, ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং শীর্ষ নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর নেতানিয়াহু পশ্চিম তীরে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রগুলোর’ বিরুদ্ধে তীব্র অভিযান চালানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এতে আরো বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী পুলিশ এবং নিরাপত্তা সংস্থাকে ইসরাইলের শহরগুলোতে অতিরিক্ত হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।’

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা শুক্রবার সকালে পশ্চিম তীরে আরো তিনটি ব্যাটালিয়ন মোতায়েন করবে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র দুই দিন পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী গত মাসে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে একটি বড় অভিযান শুরু করে।

জাতিসঙ্ঘের তথ্য মতে, এ অভিযানের ফলে পশ্চিম তীরের কমপক্ষে ৪০ হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র : সিএনএন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলে বাস বিস্ফোরণের পর পশ্চিম তীরে সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫