ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪

  • আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দু’টি ঘটনায় তাদের মৃত্যু হয়।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান পৃথক বজ্রপাতে নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহতদের মধ্যে মুরাদনগর উপজেলার কোরবানপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। এ ছাড়াও বরুড়ায় উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে ২ শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামে জুয়েল ভূঁইয়া নামে একজন মারা যান। দুপুরের দিকে কুমিল্লা বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।

স্থানীয়রা জানান, দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াতে যায় ওই দুই শিশু। এ সময় বজ্রপাতে দু’জনই গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪

আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫