ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

  • আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতা থেকে আদর্শ সদর উপজেলার সৈয়দপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (০১ মে) শেষ রাতের দিকে চান্দিনার নূরিতলা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান উল্টে সড়কের ওপর পড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ রেকার এনে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে কিছু চালক উল্টো পথে গাড়ি চালাতে থাকেন, এতে যানজট তীব্র আকার ধারণ করে।

এ রিপোর্ট করা পর্যন্ত সকাল ৯টা ২০ পর্যন্ত ধীরগতিতে চলছিল যানবাহন।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ ঢাকায় যান। একসঙ্গে অসংখ্য যানবাহন পারাপারের কারণে টোল প্লাজায় যানজট তৈরি হয়।

সকাল সাড়ে ৮টায় চান্দিনার কাঠেরপুল এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের বাসচালক সামছুল ইসলাম বলেন, ‘সকাল ৬টা ২০ মিনিটে কুমিল্লা থেকে রওনা দেই। সৈয়দপুর এলাকায় এসে যানজটে পড়ি। এক ঘণ্টার পথ ৩ ঘণ্টায় অতিক্রম করতে পারছি না।’

ঢাকাগামী কাভার্ড ভ্যানচালক দিদার হোসেন ও দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের চালক আলমগীরও একই অভিজ্ঞতার কথা জানান।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, একটি কাভার্ডভ্যান সড়কে উল্টে আছে শুনে ঘটনাস্থলে রেকার নিয়ে যাই। রেকারের ওজন সক্ষমতা দুর্বল হওয়ায় কাভার্ডভ্যান সরাতে দেরি হচ্ছে। ফেনী থেকে রেকার এনে কাভার্ডভ্যান সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫