ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জমজমাট আয়োজনে জেমিনি পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : ০৩:৪৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো পত্রিকা জেমিনি-র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।

৯ মে ২০২৫, জুমাবার সন্ধ্যায় কুইন্সের উডসাইড এলাকার ‘গুলশান টেরেসে’ আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের প্রধান আয়োজক ও জেমিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব বেলাল আহমেদ অতিথিদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জেমিনি সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকে প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ গ্রুপের কর্ণধার জনাব শাহ্ নেওয়াজ এবং মিসেস রানো আমেনা নেওয়াজ। তাঁরা জেমিনির পথচলার ভূয়সী প্রশংসা করে বলেন, “দীর্ঘ ১০ বছর ধরে জেমিনি প্রবাসীদের তথ্য, সংস্কৃতি ও সংযোগের একটি দৃঢ় মাধ্যম হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ঠিকানা’ পত্রিকার সম্পাদক এম এম শাহীন, যিনি টিভি ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের সম্মানজনক পারিশ্রমিকসহ সাংবাদিকতা পেশার নানাদিক নিয়ে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ, শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। তাঁদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে অতিথিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সফল ও প্রাণবন্ত করে তোলে।

শেষপর্বে রাতের খাবার পরিবেশন করা হয় অতিথিদের মধ্যে, যা এই আনন্দঘন আয়োজনে নতুন মাত্রা যোগ করে। সবার অংশগ্রহণে প্রবাসে এমন একটি সাংস্কৃতিক ও সাংবাদিকতাধর্মী আয়োজন সত্যিই ছিল প্রশংসনীয়।
জেমিনি পত্রিকার জন্য সবাই আন্তরিক শুভকামনা জানান এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে জমজমাট আয়োজনে জেমিনি পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৩:৪৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫