ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন আরএফকে প্রতিনিধিদল

  • আপডেট সময় : ১০:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস (আরএফকে) প্রতিনিধিদলের সদস্যরা গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

আরএফকে-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সোমবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎকালে গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের কার্যক্রম চলমান থাকা জরুরি বলে উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশাও ব্যক্ত করেন।

রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে আরএফকে’র সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি এন্ড লিটিগেশন) অ্যান্জেলিটা বেয়েনস এবং অ্যাটর্নি স্টাফ এশিয়া) ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, কমিশনে অদ্যাবধি ১ হাজার ৮ শ’ এর বেশি অভিযোগ জমা পড়েছে এবং কমিশন সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন আরএফকে প্রতিনিধিদল

আপডেট সময় : ১০:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫