ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

নিবন্ধিত ৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ

  • আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর নিবন্ধিত পাঁচ রোহিঙ্গাকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করেছে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পাঁচ রোহিঙ্গা একই পরিবারের সদস্য এবং তারা ভারতের আসামের মাটিয়া শরণার্থী শিবিরে বসবাস করছিলেন।

২২তম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল ৭ মে সকাল ৬টার দিকে কুড়িগ্রাম জেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তের নতুনহাট বাজার এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মোহাম্মদউল্লাহ (৪৪), তার স্ত্রী রোমানা বেগম (৩৫), তাদের সন্তান তাহমিনা আক্তার (২০), রেদোয়ান (১৫) ও তাসমিনা আক্তার (১৩)।

পরিবারটি মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং জেলার কোয়াইংডং এলাকার বাসিন্দা। বিজিবি তাদের কাছ থেকে ইউএনএইচসিআর, নয়াদিল্লিতে ইস্যু করা পাঁচটি নিবন্ধন কার্ড উদ্ধার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিবিকে জানিয়েছে যে, তারা দুই বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে ভারতের আসামের মাটিয়া ক্যাম্পে আশ্রয় নেয়।

৭ মে ভোরে বাংলাদেশ সীমান্তে পৌঁছালে বিজিবি তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা দাবি করেছেন যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের জোর করে বাংলাদেশে পুশ-ইন করেছে।

বিজিবি জানিয়েছে, তারা বর্তমানে বিষয়টি তদন্ত করছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

এ বিষয়ে সোনাহাট আলফা কোম্পানির কমান্ডার সুবেদার মো. আইয়ুব হোসেন বলেন, ঘটনার পর সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিবন্ধিত ৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ

আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫