ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

“এবার আপনিও হবেন শেফ” স্লোগানে শুরু নতুন উদ্যম

নিউইয়র্কে প্রথমবারের মতো ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ ২৪ মে

  • আপডেট সময় : ১১:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 365
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“এবার আপনিও হবেন শেফ”—এই স্লোগানকে সামনে রেখে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫’। আগামী ২৪ মে সন্ধ্যায় ফ্লাশিংয়ের ‘টেরেস অন দ্য পার্ক’ মিলনায়তনে হবে এই জমকালো আয়োজন।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘খলিল বিরিয়ানি হাউজ’-এর কর্ণধার ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ মোহাম্মদ খলিলুর রহমান এবং আশা গ্রুপের প্রধান আকাশ রহমান।

এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা আসে ১৪ মে, বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির হিলসাইডের খলিল বিরিয়ানি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় শুধু পেশাদার শেফ নয়, গৃহিণীদের জন্যও রয়েছে আলাদা আয়োজন—‘বেস্ট হোম শেফ অ্যাওয়ার্ড’। আর রেস্টুরেন্ট ও শেফদের জন্য থাকছে ৮টি ভিন্ন ক্যাটাগরি এগুলো হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট ফুড ব্লগার, বেস্ট এন্ট্রাপ্রেনিউর, শেফ অব দ্য ইয়ার, পার্সোনালিটি অব দ্য ইয়ার, কারি লিজেন্ড অ্যাওয়ার্ড ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

সাংবাদিক হাসানুজ্জামান সাকির পরিচালনায় আয়োজকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আকাশ রহমান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. খলিলুর রহমান।

আকাশ রহমান বলেন, “এই প্রতিযোগিতায় অংশ নিতে তালিকাভুক্ত শেফদের মধ্য থেকে বাছাই শেষে অর্ধশতাধিক প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৮ মে, খলিল বিরিয়ানি হাউজে। ওই দিনই হোম শেফরাও নিজেদের রান্নার প্রতিভা প্রদর্শন করবেন। সেখান থেকেই নির্বাচিতদের মাঝে ২৪ মে মূল অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।”

উল্লেখ্য, এই আয়োজন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রবাসী সমাজ ও খাদ্য শিল্পে এটি একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“এবার আপনিও হবেন শেফ” স্লোগানে শুরু নতুন উদ্যম

নিউইয়র্কে প্রথমবারের মতো ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ ২৪ মে

আপডেট সময় : ১১:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫