ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদের ভিডিওকে মমতাজের বাড়ি ভাঙা বলে প্রচার

  • আপডেট সময় : ১০:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ভিডিওকে মমতাজ বেগমের বাড়ি ভাঙার ভিডিও বলে প্রচার করার বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে যে, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ভিডিও’কে শিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ি ভেঙে ফেলার ভিডিও বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করেছে।

শিল্পী মমতাজের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এ শিরোনামে প্রচার হওয়া বিষয়টি বাংলাফ্যাক্টের নজরে আসলে তা অনুসন্ধান করে ফ্যাক্টচেক টিম। বাংলাফ্যাক্ট জানায়, মার্চে বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদের সময়ে ভিডিও’কে মমতাজ বেগমের বাড়ি ভাঙার ভিডিও বলে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, ‘এটি মমতাজ বেগমের বাড়ি ভাঙার ভিডিও নয়। প্রকৃতপক্ষে, এটি গত ৩০ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ভিডিও।’

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদের ভিডিওকে মমতাজের বাড়ি ভাঙা বলে প্রচার

আপডেট সময় : ১০:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫