ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

বন্দর কর্মকর্তা বরখাস্তের বিষয়ে আংশিক তথ্য প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

  • আপডেট সময় : ১০:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বন্দর কর্মকর্তা বরখাস্তের বিষয়ে আংশিক তথ্য প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে, ‘গত ২৯ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে বন্দরের যান্ত্রিক বিভাগের সিনিয়র অপারেটর মো. ইয়াছিনকে সাময়িক বরখাস্ত করে এবং পরে সেটি প্রত্যাহারও করা হয়।

বাংলাফ্যাক্ট চেক অনুসন্ধান টিম জানায়, চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক ১৭ মে রাতে একটি গণমাধ্যমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু কয়েকদিন পর তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্তের শাস্তি প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট বিভাগ।’

তবে গত ১৭ মে, চট্টগ্রামভিত্তিক নিউজ পোর্টাল সিভয়েস ও নিউজ চট্টগ্রাম ২৪ এর সংবাদে তাকে চাকরি থেকে বরখাস্তের বিষয়টি উঠে এলেও বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি ওঠে আসেনি। বিষয়টির পূর্ণাঙ্গ চিত্র উঠে না ওঠায় এসব সংবাদ পাঠককে বিভ্রান্ত করতে পারে বলে জানায় বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্দর কর্মকর্তা বরখাস্তের বিষয়ে আংশিক তথ্য প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

আপডেট সময় : ১০:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫