ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

সীমান্তে ৪ বাংলাদেশিকে বিএসএফ’র পুশ ইনের সময় আটক

  • আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চার বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পুশ-ইন করার সময় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।

বিজিবি ৪২ ব্যাটালিয়ন এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম শুক্রবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে দু’জন নারী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্তে দু’জন পুরুষকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইনের সময় বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার ডহর শেখহাটি গ্রামের মো. বেল্লাল মোল্লার ছেলে মো. রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬), যশোর জেলার শার্শা উপজেলার বাইরাকোলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের স্ত্রী মোছা. রুপালি খাতুন (৪৫) ও সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের মেয়ে মনোয়ারা খাতুন (৬৩)।

বিজিবি জানায়, পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে বিওপির পিলার ৩৩৫/এমপি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রামচন্দ্র বিওপির ৩২৮/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের সদস্যরা প্রথমে দু’জন নারী এবং পরে আরও দু’জন পুরুষ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর সময় বিজিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।

পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করে দু’জন পুরুষকে দিনাজপুর জেলার বিরল এবং দুই নারীকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিজিবি দু’জন নারীকে আটক করে থানায় দিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে ৪ বাংলাদেশিকে বিএসএফ’র পুশ ইনের সময় আটক

আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫