ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

অধ্যাপক ইউনূসের কালো কুর্তার রহস্য উন্মোচন করলেন প্রেস সচিব

  • আপডেট সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো কুর্তা কেন পরেছিলেন, তার কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ‘আমরা তখন কাতারে ছিলাম, যেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আর্থনা সামিট’-এ অংশ নিয়েছিলেন। কাতারে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেলাম।’

প্রেস সচিব বলেন, ‘আমাদের সফরের দ্বিতীয় দিনে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করা হয় এবং প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে প্রবলভাবে দাঁড়ানো একজন মহান ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানাতে সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।’

তিনি বলেন, সমস্যাটা হলো অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কালো পোশাক, বিশেষ করে কালো স্যুট পরা প্রয়োজন হয়। কিন্তু অধ্যাপক ইউনূস বহু বছর আগে স্যুট পরা বন্ধ করে দিয়েছেন।

প্রেস সচিব বলেন, ‘তিনি যেখানেই যান, বাংলাদেশে তৈরি গ্রামীণ চেকের কুর্তা পরেন। আমরা দেখলাম, তাঁর কাছে একটি কালো কোটি আছে, কিন্তু কালো কুর্তা নেই।’

তিনি জানান, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীরা দোহায় বিভিন্ন মার্কেটে কালো কুর্তা খুঁজেছেন, কিন্তু যা পান, তা ছিল অত্যন্ত দামী।

এরপর তাঁরা সাধারণ মার্কেটের দিকে যান এমন একজন দরজি খুঁজে বের করতে যিনি কয়েক ঘণ্টার মধ্যে কালো কুর্তা সেলাই করতে পারবেন। ‘কিন্তু তাতেও কোনো কাজ হলো না।’

শফিকুল আলম বলেন, ‘পরে আমরা এমন একটি দোকান পাই যেখানে ভারতীয় উপমহাদেশ থেকে আসা একজন দরজি অধ্যাপক ইউনূসকে চিনতেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কালো কুর্তা তৈরি করতে রাজি হন।’

তিনি বলেন, এর খরচ হয়েছিল বাংলাদেশী টাকায় ৫,০০০।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধ্যাপক ইউনূসের কালো কুর্তার রহস্য উন্মোচন করলেন প্রেস সচিব

আপডেট সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫