ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

গত ১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল: পিআইবি মহাপরিচালক

  • আপডেট সময় : ০৯:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, গত ১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল। যে কারণে দেশের পরিস্থিতি আমরা জানতে পারিনি। যদি সঠিক সাংবাদিকতা ও জবাবদিহিতার জায়গা থাকত, তাহলে দেশে গণতন্ত্র থাকতো।

তিনি আরও বলেন, কিন্তু দেশের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ, দুর্নীতিবাজরা গ্রাস করেছিল। যারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

পিআইবির উদ্যোগে আজ বিকেলে কক্সবাজারে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে ফারুক ওয়াসিফ এ কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, প্রেসক্লাব সদস্য আমিনুল হক চৌধুরী, আবু ছিদ্দিক ওসমানী ও কর্মশালায় অংশ নেয়া দুইজন সাংবাদিক।

ফারুক ওয়াসিফ বলেন, সামান্য একটা ট্রেনিং প্রোগ্রাম করার জন্যও ফ্যাসিস্ট সরকারকে সরাতে হয়েছে। পিআইবির ট্রেনিংয়ে অংশ নিতে গত ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে অনেক সাংবাদিককে। শুধু পিআইবি নয়, তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। এখন এসব প্রতিষ্ঠান সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, আমরা পিআইবি থেকে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে সংযুক্ত। তাদেরকে আমরা নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। এর মধ্যে যেমন ফ্যাক্ট চেকিং রয়েছে, তেমনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে মানুষের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সে বিষয়েও আমরা তাদের সচেতন করার চেষ্টা করছি। আমাদের নিজেদের গবেষণার আর্কাইভ গড়ে তোলার চেষ্টা করছি, যাতে এটির আলাদা জায়গা থাকে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গত ১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল: পিআইবি মহাপরিচালক

আপডেট সময় : ০৯:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫