ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

হার্ভার্ডের সঙ্গে দ্বন্দ্বে ‘জয়ী’ হওয়ার ঘোষণা ট্রাম্পের, অর্থায়ন বন্ধের হুমকি

  • আপডেট সময় : ০৯:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চলমান দ্বন্দ্বে জয়ী হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি আবারও বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত বহু বিলিয়ন ডলারের সরকারি অনুদান বাতিলের হুমকি দিয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মেমোরিয়াল ডে উপলক্ষে একাধিক বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি তিন বিলিয়ন ডলারের অনুদান বাতিল করে সেটি দেশের বাণিজ্য প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (ট্রেড স্কুল) মধ্যে বিতরণের কথা ভাবছি। হার্ভার্ড খুবই ইহুদিবিদ্বেষী প্রতিষ্ঠান।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তিনি আরও বলেন, হার্ভার্ডে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের তালিকা তিনি চান, যাতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার পর দেখা যায়, এসব ‘চরমপন্থী উন্মাদ গোলযোগসৃষ্টিকারী’-দের মধ্যে কে কে যুক্তরাষ্ট্রে আর ফিরে আসতে পারবে না, তা নির্ধারণ করা যায়।

ট্রাম্প বলেন, ‘কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, শেষ পর্যন্ত সরকারই জয়ী হবে!’

ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি ঠেকাতে পদক্ষেপ নেয়। তবে শুক্রবার এক বিচারক সেই আদেশ স্থগিত করেন এবং বিষয়টি নিয়ে চলতি সপ্তাহেই শুনানি হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের বিরুদ্ধে নজরদারির চেষ্টা রুখে দিয়ে ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রে চলে এসেছে প্রতিষ্ঠানটি। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বিশ্ববিদ্যালয়টি ইহুদিবিদ্বেষ ও বাম মতাদর্শের ঘাঁটি হয়ে উঠেছে।

তিনি হার্ভার্ডসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং তথাকথিত বামপন্থী প্রভাবের কেন্দ্রগুলোর ওপর ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন, এর মধ্যে গণমাধ্যমও রয়েছে, যার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে এক নজিরবিহীন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান।

হার্ভার্ডের সঙ্গে দ্বন্দ্বে ট্রাম্প প্রশাসন ৯ বিলিয়ন ডলার অনুদান পর্যালোচনার আওতায় আনার হুমকি দিয়েছিল। ইতোমধ্যে ২.২ বিলিয়ন ডলার অনুদান এবং ৬ কোটি ডলারের সরকারি চুক্তি স্থগিত করা হয়েছে। পাশাপাশি হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষককে দেশছাড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হার্ভার্ডের সঙ্গে দ্বন্দ্বে ‘জয়ী’ হওয়ার ঘোষণা ট্রাম্পের, অর্থায়ন বন্ধের হুমকি

আপডেট সময় : ০৯:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫