ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

তারুণ্যের সমাবেশে আগতদের জন্য বিনামূল্যে চিকিৎসার আয়োজন ছাত্রদলের

  • আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে আগতদের জন্য বিনামূল্যে চিকিৎসার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে এবং বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় জরুরী চিকিৎসা সেবা কেন্দ্রের ব্যবস্থা করা হয়। এ সময়ে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল অনুষ্ঠিত মহাসমাবেশে-ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ থেকে আগত তারুণ্যের জোয়ারে প্লাবিত হয় পল্টন ও আশেপাশের এলাকা।

সকলের স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলো বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ইউনিট।

ইউনিটের পক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ইউনিটের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা এ এস এম রাকিবুল ইসলাম আকাশ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজীম রুবাইয়াত আফিফের নেতৃত্বে পুরোটা সময় জুড়ে প্রায় দুই হাজার লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ইউনিট।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দুই সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব শেখ, ডা. এস এম মেহেদী হাসানসহ বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

রাজপথে সক্রিয় এই ইউনিটের নেতাকর্মীরা ভবিষ্যতে দল ও দেশের প্রয়োজনে কাজ করে যেতে সর্বদাই বদ্ধপরিকর বলে নেতৃবৃন্দ জানান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারুণ্যের সমাবেশে আগতদের জন্য বিনামূল্যে চিকিৎসার আয়োজন ছাত্রদলের

আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫