ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

রোববার বাংলাদেশ-চীন বাণিজ্য সম্মেলন

  • আপডেট সময় : ১১:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে রোববার নগরীর ‘বিনিয়োগ ভবন’ এ দিনব্যাপী ‘বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কিত বাংলাদেশ-চীন সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।

বিডা সূত্র জানায়, এই অনুষ্ঠানে প্রায় ২৫০ জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিনিধি উপস্থিত থাকবেন, যারা প্রায় ১০০টি উদ্যোগের প্রতিনিধিত্ব করবেন, যার মধ্যে ছয় থেকে সাতটি ফরচুন ৫০০ কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীও থাকবেন।

সম্মেলন চলাকালীন চীনা ও বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা দিনব্যাপী পাঁচটি পৃথক ম্যাচমেকিং সেশনে অংশগ্রহণ করবেন, যার লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ।

বিডা কর্মকর্তারা জানান, সেশনগুলোতে তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং অন্যান্য খাত নিয়ে আলোচনা করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোববার বাংলাদেশ-চীন বাণিজ্য সম্মেলন

আপডেট সময় : ১১:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫