ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ২ লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১০:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 106
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় স্থানীয় জেলে, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় ৩২ জনকে জীবিত ও ২ জনের লাশ উদ্ধার করা গেলেও, এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভাসানচর থানায় কর্মরত ১ পুলিশ সদস্যও রয়েছেন।

জানা যায়, হাতিয়ার ভাষানচর থেকে হরণি ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে দুপুর ২টায় একটি ট্রলার ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

ট্রলারটি করিম বাজার থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সেখানেই ডুবে যায়।

ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক, ৩ পুলিশ সদস্য ও এনজিও প্রতিনিধিসহ ৩৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ পুলিশ সদস্য হলেন, নায়েক সাইফুল ইসলাম।

নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক ট্রলারডুবি ও নিখোঁজ এর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড নৌ-পুলিশ ও স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত ও ২ জনের লাশ উদ্ধার করেছে। বাকি ৫ জনকে উদ্ধার করতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ২ লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫