নিউইয়র্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করলো বিএনপি পরিবার
- আপডেট সময় : ১২:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / 361
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউর বাংলাবাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার, নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র। সংগঠনের সভাপতি সৈয়দ গৌসুল হোসেন এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ সোলায়মান এর নেতৃত্বে আয়োজিত এই মিলনমেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ডা. এম এ সবুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের নেতৃবৃন্দ—ইমরান শাহ রন, এম এ বাতেন, ফুল মিয়া, মইন উদ্দিন নটু এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল লতিফ সম্রাট। এছাড়াও আয়োজনের অন্যতম আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আক্তারুজ্জামান হ্যাপি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ইনক এর সভাপতি জনাব মনোয়ারুল ইসলাম ও তাঁর সহধর্মিণীসহ নিউইয়র্কের বিএনপি পরিবার ও প্রবাসী কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন, শহীদ জিয়ার জীবন ও আদর্শকে হৃদয়ে ধারণ করে তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রবাস থেকেও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি এই অনুষ্ঠানের মাধ্যমে নবায়ন করা হলো।



























